
গরুর টানা কাঠের ঘানি সরিষার তেল (৩ লিটার)
Oct 17
Ordered
Oct 17 - Oct 18
Order Ready
Oct 19 - Oct 22
Delivered
বিজ্ঞাপন দিয়ে অনেকেই ২৪০-২৬০ টাকায় মেশিনের ভাঙানো তেল, কাঠের ঘানির কোল্ড প্রেস করা ১ম চাপের তেল বলে বিক্রি করে।আপনি কি বিশ্বাস করেন মেশিনের তেল কোল্ড প্রেস হয়?কোন দিন সময় পেলে মেশিনের সরিষার তেল যেখানে ভাঙানো হয় গিয়ে দেখবেন প্রচন্ড তাপমাত্রায় খৈইল পর্যন্ত কত উত্তপ্ত থাকে।। আপনার কম দামে পেয়ে অনেকে কিনেন ও।আমি যখন ৩৪০ টাকা চায় তখন অনেকেই যারা গরুর টানা তেতুল কাঠের ঘানি সম্পর্কে তেমন কিছুই জানেন না, কিংবা গ্রামে বাড়ি নয়, কিংবা কোনদিন গরুর ঘানি দেখেন নি তারা অনেক বেশি দাম ভাবেন।কিন্তু আপনাদের আমি কিছু গোপন বিষয় আজকে স্পষ্ট করে দিতে চায়।আমার কাছে থেকে তেল কিনতে হবে তার কোনও মানে নেই কিন্তু সত্যিটা জানুন।
**একটু সময় নিয়ে পড়বেন আপনারই উপকার হবে**
গরুর ঘানিতে ১ মন অর্থাৎ ৪০ কেজিতে তেল উৎপাদন হয় ১০ থেকে সর্বোচ্চ ১১ লিটার।আর মেশিনে তেল উৎপাদন হয় ১৫-১৬ লিটার।প্রায় সময়ই মেশিন মালিকেরা গরুর ঘানিতে থেকে খৈল,গাদ বা তলানি কিনে এনে তেল বের করে
মেশিনের প্রচন্ড চাপ এবং তাপমাত্রায় উৎপাদন করে।। যারা কখনো তেলের মেশিনে গিয়েছেন তারা জানেন কিংবা আপনি কখনো সময় সুযোগ হলে মেশিনের তেল ভাঙানোর সময় এর খৈল এ হাত দিয়ে দেখবেন কি পরিমান গরম হয়।তাহলে আপনি কম তাপমাত্রার খাটি অর্গানিক তেল খাওয়ার আশায় তেল কিনলেন তাহলে লাভ কি হলো???????
এবার আসি দামের কথায় গরুর টানা তেতুল কাঠের ঘানিতে ধরলাম ১১ কেজি তেল উৎপাদন
১ মন সরিষা আমাদের ক্রয় করতে হয় ৪২০০-৪৩৫০ টাকায়।এবার বলবেন আমাদের লছ!! লাভ তাহলে কোথায়?!!কিন্তু না আমাদের লাভ হলো খৈল।গরু,মাছের খাবার এবং কৃষি ক্ষেত্রে খৈল এর কি চাহিদা কতটা!
তাদের ১ মন অর্থাৎ ৪০ কেজিতে খৈল হয় প্রায় ২৪-২৫ কেজি খৈল হয়!৭০-৮০ টাকা কেজি দরে প্রায় ১৮০০-১৯০০ টাকায় খৈল বিক্রি করি। একটা গরুর টানা কাঠের ঘানিতে একদিনে ১৮-২০ কেজি সরিষা ভাঙানো যায়।১ মন বা ৪০ কেজি সরিষা ভাঙানো যায় ২ দিনে অর্থাৎ তাদের ১ মন সরিষা ভাঙাতে ২ দিন লাগে।আমাদের গড়ে তাদের প্রতিদিন ৭০০-৮০০ টাকার মত লাভ থাকে।আর তেল এর গাদ অর্থাৎ যেটা তলানিতে পড়ে সেটা তারা মেশিনে যারা তেল উৎপাদন করে অর্থাৎ মিল মালিকদের কাছে অনেক দামে বিক্রি করে।
অর্থাৎ ৪২০০-৪৩৫০ টাকায় সরিষা কিনে
১০-১১ লিটার তেল উৎপাদ করতে ৩০০ টাকার উপরে খরচই পড়ে যায়।
তাহলে আপনারা যারা ২৪০-২৬০ টাকায় কাঠের ঘানি ১ম চাপের তেল কিনেন তারা কি আসলেই কাঠের ঘানি তেল পান??
কারন ১ম চাপে গরুর টানা কাঠের ঘানি এবং মেশিনের সাহায্যে কাঠের ঘানির ১ম চাপের উৎপাদনের পরিমান প্রায় কাছাকাছি
আমরা ৩৫০ টাকা পর্যন্ত নিয়ে থাকি কারন গ্রাম থেকে শহরে নিয়ে, নতুন বোতল কিনে আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিস এ পাঠানো এগুলো কম খরচ আর কষ্ট সাধ্য নয়।খাঁটি অর্গানিক তেল খাবেন।আমাদের কষ্টের দাম দিবেন না??
যেখানে ডাক্তার জাহাঙ্গীর আলমের ভাষায় বিষ সয়াবিন তেলের দাম ২০৫-২১৫ টাকা লিটার!!!তেলের দাম কমার কোন ভাবই দেখছি না।
তাহলে কম দামে কাঠের ঘানি বলে মেশিনের তেল যে খান তারা কি আসলেই কোল্ড প্রেস করা তেল খান নাকি সয়াবিনের মামাতো ভাই খান???
অনেক সময় ধরে লিখলাম আপনি ও কষ্ট করে পড়লেন। আমার কাছে তেল নিতে হবে তার কোন কারন নেয়।সত্যি টা জানলেন।
ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন প্লিজ




















